মঙ্গলের ছবি পাঠিয়েছে চীনের মহাকাশযান

৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৪:৩৪  
মহাকাশ গবেষণায় চীনের অগ্রযাত্রা বেশ পরিলক্ষিত হচ্ছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের নভোযান তিয়ানওয়েন-১ মঙ্গল গ্রহের প্রথম ছবি পাঠিয়েছে। ১৪ লাখ মাইল দূর থেকে এই ছবিটি তুলেছে নভোযানটি। ইতিমধ্যে তিয়ানওয়ান-১ এর তোলা সাদা-কালো ছবিটি প্রকাশ করেছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)। এই ছবি অন্যান্য নভোযানের পাঠানোর ছবির তুলনায় বিশেষ কিছু না হলেও এটি প্রমাণিত যে চীন মঙ্গলে মহাকাশযান পাঠাতে পারে। আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলের কক্ষপথে প্রবেশ করবে তিয়ানওয়েন-১। আর মে মাসে মঙ্গল গ্রহের ভূমি স্পর্ষ করবে এটি। স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে এই অবতরণ প্রক্রিয়া। সিএনএসএ জানিয়েছে, অবতরণের পর এর রোভার চালু করা হবে। রোভারটি মঙ্গলে অনুসন্ধান চালাবে। আর যোগাযোগের জন্য ব্যবহৃত হবে এর অর্বিটার। ২০১১ সালে রাশিয়ার সহায়তায় চীন সর্বপ্রথম মঙ্গল মিশন পরিচালনা নিয়েছিলো, তবে সেটি উড্ডয়নের সময়েই ব্যর্থ হয়। ডিবিটেক/বিএমটি